ন্যাশনাল ব্যাংকের ৫২ তম উপশাখার উদ্বোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   175 বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের ৫২ তম উপশাখার উদ্বোধন

সংগৃহীত ছবি

৫২ তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘মুলাদী’ উপশাখা। বরিশাল শাখার অধীনে আজ মঙ্গলবার এই উপশাখার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন উপশাখার উদ্বোধন করেন। এ সময় মুলাদী উপজেলার চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু, মুলাদী উপজেলার নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ওই অনুষ্ঠানে ব্যাংকের হেড অব মার্কেটিং ও ইভিপি এ কে এম ছালাহ্ উদ্দিন খান, খুলনা আঞ্চলিক প্রধান ও এসভিপি মো. জালাল উদ্দীন প্রামাণিক, বরিশাল শাখার ব্যবস্থাপক ও ভিপি মো. শহীদুল ইসলাম, মুলাদী উপশাখার ইনচার্জ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় বাসিন্দারা এখন তাঁদের কাছেই ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩১ পিএম | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com