শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হারের পর প্রশ্নের মুখে ব্যাটসম্যান ধোনি

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

হারের পর প্রশ্নের মুখে ব্যাটসম্যান ধোনি

সংগৃহীত ছবি

আইপিএলের চলতি আসরটা দারুণভাবে শুরুর পর মাঝপথে ধাক্কা খেলো চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচ জয়ের পর তারা পরের দুটিতে হেরে গেছে। আগের ম্যাচে শেষদিকে নেমে মাত্র ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি কেন আরও আগে ব্যাটিংয়ে আসেননি তা নিয়ে আলোচনা শুরু হয়। সর্বশেষ গতকালের (শুক্রবার) ম্যাচেও একইভাবে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন ধোনি, যা নিয়ে প্রশ্ন উঠেছে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকাল আগে ব্যাটিংয়ে নেমে চেন্নাই নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। যা চলতি আইপিএলের মারদাঙ্গা আয়োজনের সঙ্গে কিছুটা বেমানানই বটে। কারণ অধিকাংশ ম্যাচের গণ্ডি ১৭০ পেরিয়েছে। ফলে চেন্নাইয়ের সংগ্রহ যে হায়দরাবাদের মারকুটে ব্যাটিং লাইনআপের সামনে ধোপে টিকবে না সেটা আন্দাজ করা গিয়েছিল। প্যাট কামিন্সের দল সেটি পেরিয়েছে ৬ উইকেট এবং ১১ বল হাতে রেখে।

এর আগে চেন্নাইয়ের হয়ে একমাত্র বলার মতো ঝোড়ো ব্যাটিং করতে পেরেছেন কেবল শিভাম দুবে ও রবীন্দ্র জাদেজা। দুবে ৪৫ এবং জাদেজা ৩১ রান করেন। এরপর ব্যাটাররা সেভাবে ভালো করতে না পারায় আরও বড় পুঁজি পায়নি চেন্নাই। সে কারণে ব্যাটিং পজিশন পাল্টে ধোনির আগে নামা উচিৎ ছিল বলে মনে করেন মাইকেল ভন, ইরফান পাঠান ও সাইমন ডুল। ধোনি যখন ক্রিজে আসেন তখন ইনিংসের বাকি আর ৩ বল, পরে দুই বল মোকাবিলায় ১ রান করেন সাবেক এই চেন্নাই অধিনায়ক।

এ নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি লেখেন, ‘ভুবি (ভুবনেশ্বর কুমার) ও উনাদকাটের (জয়দেব) অফ-কাটার মোকাবিলার জন্য ধোনির আরও আগে নামা উচিৎ ছিল। সে ডানহাতি ব্যাটসম্যান, ফলে হায়দরাবাদের বিপক্ষে আরও ওপরের ব্যাটিং অর্ডারে নামতে পারত।’

ম্যাচটিতে অনেকক্ষণ ক্রিজে থাকলেও সেভাবে বড় রান পাননি অজিঙ্কা রাহানে (৩০ বলে ৩৫)। এছাড়া ১১ বল খেলে মাত্র ১৩ রান করেন ড্যারিল মিচেল। এমন অবস্থায় ধোনি কেন আগে নামলেন না এমন প্রশ্ন তোলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ক্রিকবাজের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘আগের ম্যাচেই ধোনি এত ভালো খেলল। সেই জায়গায় নিজে এগিয়ে না এসে পরের দিকে ব্যাট করতে নামায় আমি বিস্মিত হয়েছি। ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে কেন ব্যাট করতে এলো ধোনি, সেটাই আমি বুঝতে পারছি না। স্লোয়ার বল খেলায় তার পাওয়ার হিটিংয়ের কথা আমরা সবাই জানি, যা আগেও সে করে দেখিয়েছে।’

তার সঙ্গে সুর মিলিয়ে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক বোলার এবং ধারাভাষ্যকার সাইমন ডুলও, ‘স্লোয়ার বলগুলো মারার ক্ষমতা ধোনির ছিল। অতীতে সেরকমই দেখা গেছে। আমিও এমএসকে পরে ব্যাট করতে নামতে দেখে অবাক হয়েছি।’

অন্যদিকে, ম্যাচে হারের জন্য স্লো পিচকে দায়ী করেছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এটি স্লো-বাউন্স পিচ ছিল। শেষদিকে তারা (হায়দরাবাদ) ভালো বল করেছে এবং আমাদের খুব একটা চড়াও হতে দেয়নি। আমরা ম্যাচের শুরুটা ভালো করেছিলাম, কিন্তু পরে তারা ম্যাচের লাগাম নিয়ে নেয়।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com