শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাড়ি কোমরে গুঁজে নিজ হাতে পান্তা-ভর্তার আয়োজন করলেন জয়া

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   79 বার পঠিত

শাড়ি কোমরে গুঁজে নিজ হাতে পান্তা-ভর্তার আয়োজন করলেন জয়া

সংগৃহীত ছবি

প্রবাদ আছে, ‘যে রাধে সে চুল ও বাধে’। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যেন সেই প্রবাদটুকুই আবারও সত্যি প্রমাণ করলেন। এবারের পহেলা বৈশাখ ঢাকাতেই উদযাপন করেছেন জয়া।

শাড়ির আঁচল কোমরে গুঁজে মরিচ আর পেঁয়াজ দিয়ে মহাআনন্দে পান্তাভাত ও ভর্তা মেখেছেন তিনি। সেই ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে জয়াকে ঘরোয়া আয়োজনে পান্তা উৎসবে মেতে থাকতে দেখা গেছে।

জয়ার পরনে ছিল ধানী রঙের জামদানি শাড়ি, তার উপরে সোনালি কারুকাজ। সঙ্গে লাল রঙের হাতাকাটা ব্লাউজ। কোমরে শাড়ির আঁচল গুঁজে বসেছেন খাবার তৈরি করতে।

প্রথমে শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি ও নুন দিয়ে ভর্তা বানালেন। তারপর সেই ভর্তা বাটিভর্তি পান্তাভাতে মেশালেন তিনি। হাতে মাখা পান্তা ভাতের স্বাদ যে কতটা অভূতপূর্ব হবে, তা স্পষ্ট ভিডিওতেই।

তবে কেবল পান্তা নয়, নববর্ষে বড়সড় দাওয়াতের আয়োজন হয়েছিল। কোক স্টুডিও বাংলার সহকর্মীদের সঙ্গে নববর্ষ পালন করেছেন অভিনেত্রী। নতুন সেই গানে দেখা গেছে জয়াকেও।

বিরিয়ানি, পোলাও, ইলিশ ভাজা, নানা স্বাদের ভর্তা, পাতুরি, ডেসার্ট সহ আরও অনেক কিছুই ছিল জয়ার পহেলা বৈশাখের ঘরোয়া আয়োজনে। যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরাও।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com