ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 87 বার পঠিত
সংগৃহীত ছবি
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত সাত দিনব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা ২০২৪ ‘এসএমই ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ ফেয়ার’ এ অংশ নিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। গতকাল মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় সোনালী ব্যাংকের স্টলে ডিএমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মো. আবু সাঈদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলা চলাকালীন স্টলে আগত গ্রাহক ও দর্শনার্থী থেকে উদ্যোক্তা বাছাই, তাৎক্ষণিক ঋণ মঞ্জুরী এবং এসএমই ঋণ সংক্রান্ত সব রকমের তথ্য ও সেবা প্রদান করা হবে।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam