শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনলাইনে ফি-চার্জ আদায়ে বিকেএমইএর সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

  |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত

অনলাইনে ফি-চার্জ আদায়ে বিকেএমইএর সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

অনলাইনে ফি-চার্জ আদায়ে বিকেএমইএর সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সোনালী ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে বিকেএমইএর মেশিনারি রিলিজ সার্টিফিকেট, ফায়ার সরঞ্জামাদি আমদানি সার্টিফিকেট, ফ্রি অব কস্ট (এফওসি) ফি এবং সার্টিফিকেট অব অরিজন ফিসহ বিভিন্ন সেবার ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান এবং বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ নিজেদের মধ্যে চুক্তিপত্র বিনিময় করেন। এর আগে ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাস ও বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডি ও জিএম এবং বিকেএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com