শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে বাউবি-সোনালী ব্যাংক চুক্তি

  |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে বাউবি-সোনালী ব্যাংক চুক্তি

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে বাউবি-সোনালী ব্যাংক চুক্তি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রোগ্রামসমূহে (বাংলাদেশ ও বহিঃ বাংলাদেশ) শিক্ষার্থী ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি সই হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সম্মেলন কক্ষে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. শওকত আলী খান।

সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com