| রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে ‘অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। এমডি ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন পরিচালক এসএএম হোসাইন, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান ও স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ শামসুল আলম এবং জাহিদুল আলম। এ সময় ডিএমডি মো. সিদ্দিকুর রহমান ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা সশরীরে এবং সব শাখাপ্রধান, বিভাগীয় প্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা অনলাইনে যুক্ত ছিলেন।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam