শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ডে লেনদেনে পুরস্কার পেলেন ১০ গ্রাহক

  |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ডে লেনদেনে পুরস্কার পেলেন ১০ গ্রাহক

আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ডে লেনদেনে পুরস্কার পেলেন ১০ গ্রাহক

অনলাইনে বিল পরিশোধ থেকে শুরু করে দেশ-বিদেশে কেনাকাটা সবখানেই এখন ডেবিট কার্ড অনন্য সহযোগী। জীবনকে সহজ করা এ প্রযুক্তিনির্ভর অভ্যাসটিকে উদযাপন করতে সম্প্রতি ‘আইএফআইসি সিজন অব ফেস্টিভ্যালস’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করে আইএফআইসি ব্যাংক। এতে দেশে-বিদেশে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের ওপর ভিত্তি করে ১০ জন গ্রাহককে ট্রাভেল ও শপিং গিফট কার্ড দেয়া হয়।

ক্যাম্পেইন চলাকালীন আইএফআইসি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন পিওএস ও ই-কমার্স প্লাটফর্মে লেনদেন করেছেন। এ থেকে অর্জিত পয়েন্টের ভিত্তিতে সেরা ১০ জন গ্রাহককে বাছাই করা হয়। পরে নিকটস্থ আইএফআইসি ব্যাংকের শাখা থেকে পুরস্কার হস্তান্তর করা হয়।

এ ক্যাম্পেইনে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী পেয়েছেন ৫০ হাজার টাকা মূল্যমানের একটি ট্রাভেল গিফট কার্ড। দ্বিতীয় বিজয়ী পেয়েছেন ২০ হাজার টাকা মূল্যমানের ট্রাভেল গিফট কাড। এছাড়া তৃতীয় থেকে দশম স্থান অধিকারী বাকি আটজন বিজয়ী পেয়েছেন বিভিন্ন মূল্যমানের শপিং গিফট কার্ড, যার মাধ্যমে তারা লাইফস্টাইল-সংক্রান্ত ফ্যাশন, গ্যাজেট ও অন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com