| বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
আইএলএফএসএলের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মানি লন্ডারিং ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ব্যাংকের একটি কেন্দ্রীয় ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তত্ত্বাবধানে সম্প্রতি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের প্রধান কার্যালয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এমডি কাজী আলমগীর প্রশিক্ষণ উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার পারভেজের নেতৃত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে এএমএল ও সিএফটি-সম্পর্কিত বিষয়গুলোর একটি বিস্তৃত পরিসর আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Posted ৪:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam