শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইপিওর অর্থ এসএমইতে বিনিয়োগ করবে গ্লোবাল ইসলামী ব্যাংক

  |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

আইপিওর অর্থ এসএমইতে বিনিয়োগ করবে গ্লোবাল ইসলামী ব্যাংক

আইপিওর অর্থ এসএমইতে বিনিয়োগ করবে গ্লোবাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ এসএমইতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয়ের জন্য সময় চায় ব্যাংক কর্তৃপক্ষ। আগামী ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত আইপিও অর্থ ব্যয়ের সময়সীমা বাড়াতে চায় ব্যাংকটি।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (যদি থাকে) অনুমোদন সাপেক্ষে, আইপিওর অবশিষ্ট পরিমাণ অর্থে ব্যবহার ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত অর্থাৎ আরো অতিরিক্ত ২৪ মাস সময় বৃদ্ধি করা।

এছাড়া শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (যদি থাকে) অনুমোদন সাপেক্ষে ‘আনুমানিক আইপিও ব্যয়’ শিরোনামে অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগ শিরোনামে স্থানান্তর করা।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পুঁজিবাজার থেকে আইপিও’র মাধ্যমে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করে। সংগহীত অর্থ দিয়ে ব্যাংকটি এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় নির্বাহ করবে বলে জানায়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com