| বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 58 বার পঠিত
আইসিবির ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ১০৬তম সভা অনুষ্ঠিত
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ১০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। করপোরেশনের প্রধান কার্যালয়ে সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এ সময় আইসিবির ডিএমডি মো. নূরুল হুদা, সব মহাব্যবস্থাপক, সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সিইও, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শাখা অফিসগুলোর প্রধানরা অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam