| রবিবার, ২২ জুন ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
আমির খানের সিদ্ধান্তে বেশি কিছু বদলাবে না
আমির খান অভিনীত ও পরিচালিত সিনেমা ‘সিতারে জমিন পার’। বেশ কয়েকটি ওটিটি প্লাটফর্ম এর প্রচার স্বত্ব চেয়েছিল। কিন্তু আমির খান রাজি হননি তাদের শর্তে। আট সপ্তাহ পর সিনেমাটি তিনি ওটিটিতে মুক্তি দিতে রাজি হননি। তার সিদ্ধান্তকে প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার মতে, আমির চাইলে এ ঝুঁকি নিতে পারেন। আমিরের সে সুযোগ আছে। একই সঙ্গে তিনি যোগ করেছেন, এ সিদ্ধান্তে বেশি কিছু বদলাবে না। এখন সব অভিনেতা ও নির্মাতা সিনেমা দ্রুতই ওটিটিতে নিয়ে আসতে চান। কিন্তু আমির ভিন্নভাবে ভাবছেন। এ নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘তিনি এ ঝুঁকি নিতে পারেন। বহুদিন তিনি এই ইন্ডাস্ট্রিতে আছেন এবং তিনি দর্শকের মন বোঝেন।’
Posted ৪:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam