| রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
আর্থিক অপরাধ প্রতিরোধে কর্মীদের প্রশিক্ষণ দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
অবৈধ হুন্ডি, অনলাইন গেমিং-বেটিং এবং ক্রিপ্টো কারেন্সির মতো আর্থিক অপরাধ প্রতিরোধে কর্মীদের জন্য সম্প্রতি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। রাজধানীর দিলকুশায় বিজিসিবি ট্রেনিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। এ সময় তিনি বর্তমান গতিশীল অর্থনীতিতে সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা ও রেগুলেটরি কমপ্লায়েন্সের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্যাংকের এএমডি ও সিবিও কেএম আওলাদ হোসেন। এ সময় ডিএমডি ও ক্যামেলকো মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও রুমান আহমেদ প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় তারা আর্থিক অপরাধ শনাক্তকরণ ও প্রশমনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
Posted ৪:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam