| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
আর্থিক সাক্ষরতাবিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক
আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজিউমার ও এসএমই ব্যাংকিংবিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বইটি দেশের সব পাবলিক লাইব্রেরি ও বিশেষায়িত স্কুলে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের কাছে আর্থিক সাক্ষরতাবিষয়ক দুটি ব্রেইল বই হস্তান্তর করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপপরিচালক মো. শামীম আল মামুন ও সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam