| বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
আল-আরাফাহ ব্যাংকে চাকরি, আবেদন করুন দ্রুত
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লিগ্যাল অফিসার (ইও-এসপিও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: এলএলএম
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং কোম্পানি আইন, কোম্পানি আইন, ভূমি আইন, নিবন্ধন আইন, ট্যাক্স আইন ইত্যাদি সম্পর্কে গভীর জ্ঞানের সাথে কাজের অভিজ্ঞতা। মামলা, সম্পত্তি যাচাই এবং ডকুমেন্টেশন সম্পর্কে ভালো জ্ঞান এবং অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ থেকে ০৭ বছর
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam