শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইংরেজি মাধ্যমের পরীক্ষার ব্যয় কেন্দ্রের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে: বাংলাদেশ ব্যাংক

  |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   240 বার পঠিত

ইংরেজি মাধ্যমের পরীক্ষার ব্যয় কেন্দ্রের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে: বাংলাদেশ ব্যাংক

ইংরেজি মাধ্যমের পরীক্ষার ব্যয় কেন্দ্রের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে: বাংলাদেশ ব্যাংক

ও লেভেল ও এ লেভেল পরীক্ষার ফি কেন্দ্রের মাধ্যমে পাঠানো যাবে। অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো ভর্তি ও পরীক্ষাসংশ্লিষ্ট ফি টাকায় সংগ্রহ করতে পারবে। এই পরীক্ষাগুলোর মধ্যে আরও আছে টোফেল, এসএটি, ইত্যাদি এবং স্বীকৃত বিদেশি একাডেমিক সংস্থা/কর্তৃপক্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের বিদেশী শিক্ষা কার্যক্রম।

গতকাল সোমবার এ–সংক্রান্ত আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সব ব্যাংককে এ আদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে অনুমোদিত হতে হবে।বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকগুলো ইনভয়েসের ভিত্তিতে এবং বিস্তারিত তথ্যসংবলিত বিবরণীর ভিত্তিতে বিদেশে অর্থ পাঠাতে পারবে। রেমিট্যান্স কার্যকর করার আগে ব্যাংকগুলোকে পরীক্ষাকেন্দ্রগুলোর কাছ থেকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা নিতে হবে।

এর আগে ব্যাংকগুলোকে এ ধরনের রেমিট্যান্সের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। নতুন প্রজ্ঞাপনের ফলে এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের (যেমন ও, এ বা এএস লেভেল) পরীক্ষার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই। এ ছাড়া টোয়েফল, এসএটি ইত্যাদির পরীক্ষার ফি-ও এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে প্রেরণযোগ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে রেমিট্যান্স বা প্রবাসী আয় লেনদেন আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com