শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউসিবির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   71 বার পঠিত

ইউসিবির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইউসিবির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাভারের বিসিডিএমে আয়োজিত এ সভায় ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যরা এবং এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ইউসিবির ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বেশকিছু কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ঝুঁকিহীন ও টেকসই ঋণ বিতরণে জোরারোপ, অভ্যন্তরীণ প্রক্রিয়া ও মানবসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক কৌশল গ্রহণ, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পরিধি আরো বৃদ্ধীকরণ এবং আমানতের ইতিবাচক ধারা বজায় রাখা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com