| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
ইন্টেরিয়র সেবায় বিশেষ সুবিধা দিতে বার্জার পেইন্টসের সঙ্গে চুক্তি করেছে ইবিএল
ইন্টেরিয়র সেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এর মাধ্যমে ইবিএল কার্ডধারীরা বার্জারের পেইন্টিং ও ইন্টেরিয়র ডিজাইন সেবার ওপর বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। সম্প্রতি ঢাকায় ইবিএল হেড অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বার্জার পেইন্টসের সিবিও আবুল কাসেম মোহাম্মদ সাদেক নাওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএলের অ্যাক্টিং হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের এবং বার্জার পেইন্টসের জেনারেল সেলস ম্যানেজার (করপোরেট সেলস অ্যান্ড সার্ভিস) সাব্বির আহমদ ও ক্যাটাগরি হেড (ব্র্যান্ডস) সাঈদ শরীফ রাসেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam