| সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
ইবিএল নিয়ে এল মাস্টারকার্ড ভার্চুয়াল প্রি-পেইড কার্ড
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) মাস্টারকার্ডের সঙ্গে নতুন ভার্চুয়াল প্রি-পেইড কার্ড চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার, এএমডি ও সিওও ওসমান এরশাদ ফয়েজ এবং ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইবিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক ও ডিজিটাল আর্থিক সেবার প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক সোহাইল আলিম।
Posted ৪:১০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam