| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা ইস্ট ও ঢাকা সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ডিএমডি মো. মাহবুব আলম। ব্যাংকের এসইভিপি একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশনে বক্তব্য দেন ডিএমডি ড. এম কামাল উদ্দীন জসীম, এসইভিপি মো. শামসুদ্দোহা, ঢাকা ইস্ট জোনপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়া ও ইভিপি আবুল লাইছ মোহাম্মদ খালেদ। ঢাকা ইস্ট ও সেন্ট্রাল জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam