শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   59 বার পঠিত

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি। ঈদ শেষে কর্মস্থলে ফিরে সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এএমডি মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। আরো বক্তব্য দেন ডিএমডি মো. মাহবুব আলম ও মাহমুদুর রহমান এবং এসইভিপি মো. আমিনুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কেএম মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও ব্যাংকের এসইভিপি একেএম মাহবুব মোরশেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহসভাপতি ও ব্যাংকের এসইভিপি মো. মাহবুব এ আলম। অনুষ্ঠানে প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২০ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com