| মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
ইসলামী ব্যাংকে শরিয়াহ অডিট-বিষয়ক প্রশিক্ষণ শুরু
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে শরিয়াহ অডিটরদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এ আয়োজনের উদ্বোধন করেন এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। ব্যাংকের ডিএমডি ও আইবিটিআরএর মহাপরিচালক খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশন পরিচালনা করেন এএমডি মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন শরিয়াহ সেক্রেটারিয়েট উইং প্রধান মুহাম্মদ শামসুদ্দোহা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্টারনাল শরিয়াহ অডিট ডিভিশন প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান। প্রশিক্ষণে ব্যাংকের ইন্টারনাল শরিয়াহ অডিট ডিভিশনের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam