| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
ইসলামী ব্যাংক ও কমার্স প্লেক্সের মধ্যে রেমিট্যান্স সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমার্স প্লেক্স লিমিটেড, কানাডার মধ্যে রেমিট্যান্স পরিষেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান ও কমার্স প্লেক্স লিমিটেড, কানাডার চিফ স্ট্রাটেজিস অ্যান্ড অপারেশনস অফিসার বাছির নিজেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম ও কমার্স প্লেক্স লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam