শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংক থেকে টাকা আত্মসাৎ: এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

  |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

ইসলামী ব্যাংক থেকে টাকা আত্মসাৎ: এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম।

ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে মুনাফাসহ ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে।

মঙ্গলবার দুদক থেকে মামলাটি করা হয় বলে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাৎসহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর/স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে অর্থপাচারের অপরাধ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com