| সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শাখা প্রাঙ্গণে শনিবার আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান। এমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইন। সম্মেলনে সংশ্লিষ্ট জোনের অধীন শাখাগুলোর প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam