| বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত
ইসলামী ব্যাংক রাজশাহী অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএমডি সাঈদ উল্লাহ ও ইভিপি আবু নোমান মো. সিদ্দিকুর রহমান। ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলপ্রধান মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে সম্মেলনে সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam