শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫১ শতাংশ

  |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত

উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫১ শতাংশ

উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫১ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফা বেড়েছে ৫০ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে উত্তরা ব্যাংকের কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৮৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭ পয়সায়।

স্টক লভ্যাংশ দেয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংকের পুঁজিভিত্তি শক্তিশালী করতে এ লভ্যাংশ দেয়া হবে। যে মুনাফা পাওয়া যায়নি, তার ভিত্তিতে এ লভ্যাংশ দেয়া হয়নি। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১২ মে ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে উত্তরা ব্যাংক। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে উত্তরা ব্যাংক। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে উত্তরা ব্যাংক। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ২০২২ ব্যাংকের এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৭৯ পয়সায়।

সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে উত্তরা ব্যাংক। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা, আগের বছরে যা ছিল ৩ টাকা ৮০ পয়সা।

১৯৮৪ সালে পুঁজিবাজারে আসা উত্তরা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮২৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫২ কোটি ৩৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭৪২। এর মধ্যে ৩০ দশমিক ৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ১৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৮০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪১ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com