| সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 230 বার পঠিত
উদ্যোক্তা ও ব্যবসা উন্নয়ন বিষয়ে সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করবে প্রাইম ব্যাংক ও আইবিএ
দেশব্যাপী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অন্ট্রাপ্রেনিউরশিপ ও বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ে যৌথভাবে সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করবে প্রাইম ব্যাংক পিএলসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চুক্তিপত্র বিনিময় করেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী এবং আইবিএর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল হক, অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যাপক খালেদ মাহমুদ এবং অধ্যাপক ড. সুতাপা ভট্টাচার্য।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam