শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক্সিম ব্যাংকের নতুন অতিরিক্ত এমডি আব্দুল আজিজ

  |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

এক্সিম ব্যাংকের নতুন অতিরিক্ত এমডি আব্দুল আজিজ

এক্সিম ব্যাংকের নতুন অতিরিক্ত এমডি আব্দুল আজিজ

এক্সিম ব্যাংকের নতুন অতিরিক্ত এমডি আব্দুল আজিজ।এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আব্দুল আজিজ (জুম্মা)।নতুন এ ঊর্ধ্বতন কর্মকর্তার যোগ দেওয়ার বিষয়ে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এক্সিম ব্যাংক বলেছে, এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল আজিজ ১৯৮৬ সালে এনসিসি ব্যাংকে অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং পরে ২০০৫ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগ দেন।ব্যাংকিং খাতে ৩৮ বছরের অভিজ্ঞ আব্দুল আজিজ এনসিসি ও শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং, রপ্তানি বাণিজ্য, এসএমই, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, রিটেইল, লিগ্যাল অ্যান্ড মনিটরিং বিভাগের প্রধান, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।আব্দুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর এবং পরে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com