শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

এক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি কুমিল্লার বার্ডে এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন আয়োজিত হয়েছে |

এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার বার্ডে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা) এবং সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা এবং মো. মইদুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং কুমিল্লা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বাস্তবতার নিরিখে পরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী পরিপালনের পরামর্শ দেন। এছাড়া তিনি ক্ষুদ্র গ্রাহকদেরকে বিশেষভাবে গুরুত্ব প্রদানের জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান এবং চলমান বছরে এক্সিম ব্যাংককে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com