| বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
এডিবির অর্থায়নে ক্ষুদ্র গোষ্ঠীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এআইএস) বাস্তবায়নসহ নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণে বাংলাদেশ ব্যাংকের এএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের উদ্যোগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে সম্প্রতি সিলেটে নারী চা শ্রমিক এবং ক্ষুদ্র গোষ্ঠীদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রোগ্রামের জেন্ডার স্পেশালিস্ট শারমিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবিবসহ প্রমুখ।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam