শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনআরবিসি ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

এনআরবিসি ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল হক, ব্যারিস্টার মো. শফিকুর রহমান, প্রফেসর ড. সৈয়দ আবুল কালাম আজাদ এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সুশাসন নিশ্চিত করে টেকসই ব্যবসায়িক উন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এছাড়া ব্যাংকের সামগ্রিক অগ্রগতির জন্য গ্রাহক, স্টেকহোল্ডার, বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com