| সোমবার, ১৯ মে ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
এনসিসি ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে এনসিসি ব্যাংক পিএলসির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় এমডি এম শামসুল আরেফিনের সভাপতিত্বে ব্যাংকের যৌথ সফলতা, অর্জন ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন (অনলাইনে), পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এএমডি এম খোরশেদ আলম এবং ডিএমডি মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. মনিরুল আলমসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam