| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
এনসিসি ব্যাংকে এএমডি হিসেবে এম খোরশেদ আলমের যোগদান
এনসিসি ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন এম খোরশেদ আলম। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে প্রধান ঝুঁকি কর্মকর্তার দায়িত্বসহ প্ল্যানিং, স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স বিভাগের নেতৃত্বে দিয়েছেন।
পেশাদার ব্যাংকার হিসেবে খোরশেদ আলমের রয়েছে ৩০ বছরের অভিজ্ঞতা। কর্মজীবনে তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এসএমই ঝুঁকি, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।
খোরশেদ আলম ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালে এনআরবি ব্যাংকে ডিএমডি পদে যোগদান করেন। ২০২১ সালে তিনি পুনরায় ইস্টার্ন ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান করেন এবং শীর্ষ পর্যায়ে নেতৃত্ব প্রদান করেন।
খোরশেদ আলম ওমেগা, ইউকের একজন সার্টিফায়েড ক্রেডিট স্পেশালিস্ট (সিএসএ)। এছাড়া তিনি নিউজিল্যান্ডের ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট একাডেমির একজন সিনিয়র ফ্যাকাল্টি।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam