শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনসিসি ব্যাংক ও ফিনকোচ বিডির মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

এনসিসি ব্যাংক ও ফিনকোচ বিডির মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক পিএলসি ও অনলাইন ফাইন্যান্সিয়াল মার্কেটপ্লেস ফিনকোচ বাংলাদেশ (বিডি) লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সহজেই আমানত পণ্য, রিটেইল ও এসএমই ঋণ পণ্যের সেবা পাবেন। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এএমডি এম খোরশেদ আলম ও ফিনকোচ বিডির প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী ফাইয়াজ সৌম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের আইসিটি বিভাগের এসভিপি মো. সাজ্জাদুল ইসলাম, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট শাহীন আক্তার নুহা ও ইউনিট হেড অব রিটেইল ব্যাংকিং এসএম তানভীর হাসান এবং ফিনকোচ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com