শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান

  |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান

এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান

বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। এবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১১ সালের মার্চ মাসে তিনি এবি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বগ্রহণের পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

ব্যাংকিং খাতে ২৮ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন মিজানুর রহমান এবি ব্যাংকে যোগদানের পূর্বে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন। এই দীর্ঘ পথচলায় রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com