| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 120 বার পঠিত
এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার এ চৌধুরী
এবি ব্যাংকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাইজার এ চৌধুরী। সম্প্রতি ব্যাংকের ৮১৩তম বোর্ড সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (বিআইএসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এবং এবি ব্যাংক পিএলসির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিশু সাহিত্যে তার ৫০টি প্রকাশনা রয়েছে। এ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam