| সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 176 বার পঠিত
এমটিবির এজিএম ৯ জুলাই
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুলাই বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে ব্যাংকটির সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এমটিবির ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সায়।
২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩১৭ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৭২০। এর মধ্যে ৩১ দশমিক ১৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ১৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৫:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam