শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমটিবির নতুন তিন পরিচালক নির্বাচিত

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

এমটিবির নতুন তিন পরিচালক নির্বাচিত

এমটিবির নতুন তিন পরিচালক নির্বাচিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) পরিচালনা পর্ষদে তিনজন বিশিষ্ট পেশাজীবীকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন সৈয়দ নাসিম মঞ্জুর, তপন চৌধুরী ও জারিন মাহমুদ হোসেন।

এমটিবির নতুন পরিচালক শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর বর্তমানে এপেক্স ফুটওয়্যারের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ল্যান্ডমার্ক ফুটওয়্যারের চেয়ারম্যান ও এপেক্স ট্যানারি, এপেক্স ফার্মা এবং ব্লু ওশান ফুটওয়্যারের পরিচালকও।
সৈয়দ নাসিম মঞ্জুর লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) বর্তমান সভাপতি। তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ওয়ারটন স্কুল থেকে ইকোনমিকসে বিএসসি সম্পন্ন করেন।

তপন চৌধুরী এমটিবির পরিচালনা পর্ষদে আস্ট্রাজ লিমিটেডের প্রতিনিধি হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। তার কর্মজীবন শুরু হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং বিভাগ থেকে। ১৯৯৫ সালে তিনি এমডি হিসেবে নিয়োগ পান এবং বর্তমানে স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জারিন মাহমুদ হোসেন এমটিবির স্বতন্ত্র পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও নেতৃত্বদানে তার রয়েছে ২০ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিষ্ঠাতা অংশীদার। পাশাপাশি হারস্টোরি ফাউন্ডেশন ও চলপড়ি—একটি ব্লেন্ডেড লার্নিং প্লাটফর্মেরও প্রতিষ্ঠাতা।

জারিন মাহমুদ হোসেনের নিউইয়র্ক সিটি মেয়রস বাজেট অফিসে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময় কেপিএমজি এলএলপিতে (নিউউয়র্ক) কর্মরত অবস্থায় তিনি সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com