| বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সেবা নিশ্চিতে অরোজেনিক রিসোর্সেস (বিডি) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এএমডি এএনএম মাহফুজ ও ডিএমডি সৈয়দ জুলকার নাইন এবং অরোজেনিক রিসোর্সেস লিমিটেডের পরিচালক মো. আবদুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ডিএমডি মির্জা আজহার আহমদ ও অরোজেনিক রিসোর্সেসের এমডি এএইচএ আল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam