শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসবিএসি ব্যাংকের এএমডি হলেন মো. রবিউল ইসলাম

  |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

এসবিএসি ব্যাংকের এএমডি হলেন মো. রবিউল ইসলাম

এসবিএসি ব্যাংকের এএমডি হলেন মো. রবিউল ইসলাম

এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন দীর্ঘ ৩৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার মো. রবিউল ইসলাম। এর আগে তিনি এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন, এ সময় ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চলতি দায়িত্বও পালন করেছেন।

রবিউল ইসলাম ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি প্রাইম ব্যাংকে যোগ দেন। সেখান থেকে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং মতিঝিল শাখায় এক্সপোর্ট অ্যান্ড ফরেন রেমিট্যান্সসহ বিভিন্ন বিভাগে সাফল্যের সঙ্গে কাজ করেন।

রবিউল ইসলাম ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগদান করেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে ব্যাংকটির মহাখালী, গুলশান ও প্রধান শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের উপপ্রধান ও এসএমই ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে কাজ করেন।

রবিউল ইসলাম ২০১৭ সালে এনসিসি ব্যাংকে এসইভিপি হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের মতিঝিল প্রধান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের জানুয়ারিতে এনআরবিসি ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দেন। এখানে প্রথমে প্রিন্সিপাল শাখার প্রধান এবং পরবর্তী সময়ে ইসলামিক ব্যাংকিং উইন্ডোর নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তিনি ২০২৪ সালের মে মাস থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চলতি দায়িত্ব দায়িত্ব পালন করেন।

রবিউল ইসলাম বিভিন্ন ব্যাংকে চিফ ক্রেডিট অফিসার, করপোরেট ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, রিটেইল ব্যাংকিং, কার্ড, এসএমই, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, শাখা প্রধান, জোনাল হেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পরিকল্পনা গ্রহণ, নেতৃত্ব প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার জন্য তিনি কয়েকবার সেরা ব্যবস্থাপকের স্বীকৃতি ও পদক পেয়েছেন।

মো. রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফাইন্যান্স) এবং এমকম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডারবি থেকে এলএলএম সম্পন্ন করেন। —বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com