| রবিবার, ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
এসবিএসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আনোয়ার হোসেন
এসবিএসি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান হয়েছেন শিল্পোদ্যোক্তা আনোয়ার হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৯২তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
আনোয়ার হোসেন এসবিএসি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান।
এছাড়া তিনি এইচএআর ইন্ডাস্ট্রিজ, আব্দুল গাফফার অ্যান্ড কোং (প্রা.) লিমিটেড ও এজিআই ফ্লেক্সে এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আনোয়ার করপোরেশনের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন এসএএফএএইচ সিএনজি ফুয়েলিং স্টেশন লিমিটেড ও আসুকা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পরিচালক। ব্যবসা প্রশাসনে ডিগ্রিধারী এ উদ্যোক্তা রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবারের সন্তান।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam