শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসবিএসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

এসবিএসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির ইসলামিক উইন্ডো শাখা ও প্রধান কার্যালয়ে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ‘ইসলামিক ব্যাংকিং ও শরিয়ায় সচেতনতা কর্মসূচি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল দিনব্যাপী এ কর্মশালায় শরিয়াহভিত্তিক আমানত ও বিনিয়োগ পণ্যের ওপর আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া ইসলামিক ব্যাংকিংয়ের ক্রমোন্নয়ন ও শরিয়াহ সুশাসন নিশ্চিতে নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক আফতাব উদ্দিন। কর্মশালায় এসবিএসি ব্যাংকের ব্যাংকিং অপারেশনস প্রধান ও এসইভিপি মো. মাসুদুর রহমান, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমান এবং ইসলামিক ব্যাংকিং প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com