শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কমিউনিটি ব্যাংক ও অপোর মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

কমিউনিটি ব্যাংক ও অপোর মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক ও অপোর মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইলেকট্রনিকস ব্র্যান্ড অপোর সঙ্গে ক্রেডিট কার্ডের ইএমআই-সংক্রান্ত একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত সোমবার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত এবং অপোর সেলস ডিরেক্টর জেড লু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান। এছাড়া অপোর পক্ষে ছিলেন ব্র্যান্ডশপ ডেভেলপমেন্ট ম্যানেজার শিশির বিশ্বাস ও অ্যাসিস্ট্যান্ট হেড অব ব্র্যান্ডশপ এমরান আহমেদ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী এখন থেকে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের বিভিন্ন সুবিধা সংবলিত পণ্য ও পরিষেবা প্রদান করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com