শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কমিউনিটি ব্যাংক ও হোটেল সারিনার মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   186 বার পঠিত

কমিউনিটি ব্যাংক ও হোটেল সারিনার মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক ও হোটেল সারিনার মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হোটেল সারিনার মধ্যে ক্রেডিট কার্ড সেবাসংক্রান্ত একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং হোটেল সারিনার মহাব্যবস্থাপক চান্না একনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব বিজনেস ও হেড অব করপোরেট ব্যাংকিং (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং হোটেল সারিনার পরিচালক (মার্কেটিং) সাইয়্যেদ মেহরান হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহীরা। চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা হোটেল সারিনার রুম, রেস্টুরেন্ট ও অন্যান্য পরিষেবার ওপর বিশেষ ছাড় পাবেন। এছাড়া রয়েছে বছরব্যাপী ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com