| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 146 বার পঠিত
কোন ব্যাংকের কার্ডে কী সুবিধা
ক্রেডিট কার্ডের সাহায্যে শুধু আর্থিক লেনদেনের সুবিধা নয়; বরং এর সাহায্যে গ্রাহক তাঁর নিজের প্রয়োজন ও জীবনযাত্রার ধরন অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। কার্ড ব্যবহার করে আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, আন্তর্জাতিক ভ্রমণের সময় বাড়তি সুবিধা, ক্যাশব্যাক, মূল্যছাড়সহ নানা ধরনের সুবিধা পাওয়া যায়। তবে সব ব্যাংকের কার্ডের সুবিধা এক রকম নয়। ব্যাংকভেদে তাদের সুবিধাগুলো ভিন্ন। একইভাবে একেক গ্রাহকের চাহিদাও একেক রকম। চাহিদাভেদে সব ব্যাংকের কার্ড সবার জন্য উপকারী না-ও হতে পারে। চাহিদা অনুযায়ী কার্ড ব্যবহার করতে হলে জানতে হবে কোন ব্যাংকের কার্ডে কী ধরনের সুবিধা রয়েছে।
ইউসিবির কার্ড নিরাপত্তা, ছাড়, ক্যাশব্যাক ও নানা বিশেষ সুবিধার সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ। তাদের বেশ কিছু কার্ডে ইস্যুয়িং ফি নেই, আর নির্দিষ্ট পরিমাণ লেনদেন করলেই বার্ষিক ফি মওকুফ করে দেয়। সেই সঙ্গে ইউসিবির সব কার্ড ইএমভি চিপ সক্ষম, যা পিসিআই-ডিএসএস সার্টিফিকেশনের মাধ্যমে লেনদেনকে নিরাপদ রাখে। এ ছাড়া ইউনেট ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা নিজেদের কার্ড নিয়ন্ত্রণ করতে পারেন। প্লাটিনাম, সিগনেচার ও ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশ্বের ১ হাজার ৪০০–এর বেশি এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাকসেস, নির্দিষ্ট রেস্টুরেন্ট, ই-কমার্স ও রিটেইল স্টোরে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক, আর শূন্য (০) শতাংশ ইএমআই সুবিধায় সুদবিহীন কিস্তিতে কেনাকাটার সুযোগ রয়েছে।
Posted ৪:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam