গোল্ডেন গ্লোব মনোনয়নে এগিয়ে ‘বার্বি-ওপেনহাইমার’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত

গোল্ডেন গ্লোব মনোনয়নে এগিয়ে ‘বার্বি-ওপেনহাইমার’

সংগৃহীত ছবি

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের ৮১তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস থেকে মনোনয়ন ঘোষণা দেন সেড্রিক দ্য এন্টারটেইনার ও উলমার ভালডেরামা। এ বছর মনোনয়নে চালকের আসনে মার্গট রবির ‘বার্বি’ এবং সিলিয়ান মারফির ‘ওপেনহাইমার’।

সর্বাধিক আট ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। এবার সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল) ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে বার্বি। সঙ্গে রয়েছে এমা স্টোনের পুওর থিংস, আমেরিকান ফিকশনস, হোল্ডভার, মে ডিসেম্বর এবং এয়ার। সেরা চলচ্চিত্র (ড্রামা) ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে ‘ওপেনহাইমার’। এ ক্যাটেগরিতে আরও লড়বে কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ট্রো, পাস্ট লাইভস, দ্য জোন অব ইন্টারেস্ট, অ্যানাটমি অব এ ফল।

সেরা চলচ্চিত্র (বিদেশি ভাষা) ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে অ্যানাটমি অব এ ফল, আইও ক্যাপিটানো, পাস্ট লাইভস, সোসাইটি অব দ্য স্নো এবং দ্য জোন অব ইন্টারেস্ট। সেরা অভিনেতা (ড্রামা) ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন সিলিয়ান মারফি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাডলি কুপারের মতো অভিনেতা।

‘মিউজিক্যাল/কমেডি’ বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন নিকোলাস কেজ, টিমোথি চালামেট, ম্যাট ড্যামন, হোয়াকিন ফিনিক্সের মতো অভিনেতা। সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং, লিলি গ্লাডস্টোন, সান্ড্রা হুলারের মতো অভিনেত্রী। ‘মিউজিক্যাল/কমেডি’ বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন মার্গট রবি, এমা স্টোন, জেনিফার লরেন্সের মতো অভিনেত্রী।

সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন ক্রিস্টোফার নোলান, গ্রেটা গারউইগ, ইয়োর্গস ল্যান্থিমোস, ব্র্যাডলি কুপার, মার্টিন স্করসেজি এবং সেলিন সং। সেরা স্ক্রিনপ্লে বিভাগে মনোনয়ন পেয়েছে বার্বি এবং ওপেনহাইমার চলচ্চিত্র। ‘সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট’ বিভাগেও মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। এ ছাড়া আরও বেশ কয়েকটি ক্যাটেগরিতে মনোনয়নের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বার্বি ও ওপেনহাইমারের।

গোল্ডেন গ্লোব ২০২৪-এর ৮১তম আসরের অনুষ্ঠানটি সিবিএসে সরাসরি সম্প্রচার হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪০ পিএম | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com