| সোমবার, ১২ মে ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
চট্টগ্রামে ট্রেড প্রসেসিং ইউনিট চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে ট্রেড প্রসেসিং ইউনিট চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান গত শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ইউনিটের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান ভূঁঞা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসইভিপি আক্তার কামাল, এসইভিপি ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, ইভিপি মো. তরিকুল ইসলাম, শরাফাত উল্লাহ ও মো. নাজিম উদ্দিন এবং এসভিপি মোহাম্মদ আমির হোসেনসহ সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীরা।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam