| মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলের দায়িত্বে ইবিএল
চট্টগ্রামের শহিদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের টোল সংগ্রহের দায়িত্ব পেল ইস্টার্ন ব্যাংক। গতকাল এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার। পার্টনারশিপ চুক্তির অধীনে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব সক্রিয় টোলবুথে দৈনিক টোল সংগ্রহ তদারকি ছাড়াও সংগৃহীত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল অ্যাকাউন্টে জমা করার দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক। ফলে আর্থিক জবাবদিহিতা ও অপারেশনস দক্ষতা বাড়বে।
Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam