শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাকরি ফিরে পেতে ব্র্যাক ব্যাংককর্মীদের মানববন্ধন

  |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

চাকরি ফিরে পেতে ব্র্যাক ব্যাংককর্মীদের মানববন্ধন

চাকরি ফিরে পেতে ব্র্যাক ব্যাংককর্মীদের মানববন্ধন

চাকরি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। তাদের অভিযোগ করোনা মহামারি চলাকালীন ব্যাংকের বেধে দেওয়া লক্ষ্যপূরণে ব্যর্থ হওয়ায় অন্যায়ভাবে দুই হাজার ৬৬৮ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক ব্যাংক।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা বলেন, মাঝ বয়সে চাকরি হারিয়ে অনেকেই পরিবার নিয়ে চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক করোনায় চাকরি হারানোদের পুনর্বহাল করার নির্দেশ দিলেও ব্র্যাক ব্যাংক তা মানেনি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেনের স্বেচ্ছাচারিতায় অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়।

এ সময় তারা অভিযোগ করে বলেন, করোনার সময় চাকরি হারানো অন্য ব্যাংকের কর্মীরা পর্যায়ক্রমে চাকরি ফেরত পেলেও ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতরা বঞ্চিত রয়ে গেছেন। এ অবস্থায় দ্রুত চাকরিচ্যুত দুই হাজার ৬শ’ ৬৮ জনের চাকরি ফেরত দেওয়াসহ যথাযথ ক্ষতিপূরণের দাবি বাস্তবায়নে গভর্নরের হস্তক্ষেপের চেয়েছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com